মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সারাদেশ

বাস–প্রাইভেট কারের সংঘর্ষে গাড়িতে আটকা পড়েন চালক, ৯৯৯–এ ফোন পেয়ে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | ০২ ফেব্রুয়ারি ২০২৬

খুলনার আরাংঘাটায় যাত্রীবাহী বাস ও একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে কারটির চালক গাড়ির ভেতরে আটকা পড়েন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে আরাংঘাটা থানাধীন ঢাকা–খুলনা মহাসড়কের তেলিগাতি হালদারঘাট বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, দুর্ঘটনার পর দুমড়ে–মুচড়ে যাওয়া প্রাইভেট কারের চালক গাড়ির ভেতরে আটকে আছেন—এমন তথ্য দিয়ে একজন কলার ৯৯৯ নম্বরে ফোন করেন। কলটি গ্রহণ করেন ৯৯৯ কলটেকার কনস্টেবল মাসুমা। এরপর দ্রুত উদ্ধার তৎপরতার জন্য বিষয়টি দৌলতপুর ফায়ার সার্ভিস স্টেশন ও আরাংঘাটা থানাকে জানানো হয়। উদ্ধার কার্যক্রমের সমন্বয় ও তদারকি করেন ৯৯৯ ফায়ার ডিসপাচার ফায়ার ফাইটার মো. হানজালাল।

সংবাদ পেয়ে দৌলতপুর ফায়ার সার্ভিস ও আরাংঘাটা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পরে গাড়ির ভেতর থেকে আটকে পড়া চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার পর কিছু সময় ওই সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। উদ্ধার কার্যক্রম শেষে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সর্বশেষ সংবাদ
ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক