মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সারাদেশ

হাটহাজারীতে সরকারি যাকাত ফান্ড থেকে অসচ্ছলদের সহায়তা

হাটহাজারী প্রতিনিধি | ১৪ মার্চ ২০২৬

চট্টগ্রামের হাটহাজারীতে সরকারি যাকাত ফান্ড থেকে অর্ধশত অসচ্ছল ব্যক্তির মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়।

শনিবার (১৪ মার্চ) হাটহাজারী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার জনগণের কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। বিএনপি ঘোষিত ৩০ দিনের কর্মসূচির প্রেক্ষাপটেও সরকার নাগরিকদের জন্য কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তিনি উল্লেখ করেন।

এসময় উপজেলা ভূমি কর্মকর্তা, হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, যাকাত গ্রহণকারী ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে প্রতিমন্ত্রী হাটহাজারী পৌরসভা প্রশাসনের পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন। পরে তিনি প্রায় এক কিলোমিটার এলাকা হেঁটে পরিচ্ছন্নতা কার্যক্রম তদারক করেন এবং ড্রেন-নালায় বর্জ্য না ফেলার জন্য পৌরবাসীর প্রতি আহ্বান জানান।

সর্বশেষ সংবাদ
ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক