মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সারাদেশ

স্বপ্ন’র ডেটাবেজ হ্যাক, ঝুঁকির মুখে ৪০ লাখ গ্রাহকের তথ্য

নিজস্ব প্রতিবেদক | ২৮ মার্চ ২০২৬

দেশের জনপ্রিয় সুপারশপ চেইন ‘স্বপ্ন’র গ্রাহক ডেটাবেজ হ্যাকের অভিযোগ পাওয়া গেছে। হ্যাকাররা ‘স্বপ্ন’র কাছে ১৫ লাখ মার্কিন ডলার (প্রায় ১৮ কোটি টাকা) দাবি করেছে।

প্রায় তিন মাস আগে এ ঘটনা ঘটলেও, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘স্বপ্ন’র গ্রাহকদের নাম, ফোন নম্বর ও কেনাকাটার তথ্য ছড়িয়ে পড়ার পর এই তথ্যটি প্রকাশ্যে আসে।

শনিবার (২৮ মার্চ) যোগাযোগ করা হলে স্বপ্ন’র ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির জানান, 'হ্যাকাররা গত ডিসেম্বরে আমাদের কোম্পানির ডেটাবেজ নিয়ন্ত্রণে নিয়ে নেয়। পুনরায় ডেটাবেজ অ্যাক্সেস পেতে হ্যাকাররা আমাদের কাছে ১৫ লাখ ডলার দাবি করে।'

বর্তমানে দেশের ৬৩টি জেলায় ৮১২টি আউটলেট রয়েছে স্বপ্ন’র। প্রতিষ্ঠানটির নিবন্ধিত গ্রাহক সংখ্যা ৪০ লাখের বেশি। হ্যাক হওয়া তথ্যের মধ্যে রয়েছে গ্রাহকদের নাম, মোবাইল নম্বর ও তাদের কেনাকাটার বিস্তারিত তথ্য।

তবে ঠিক কতজন গ্রাহকের তথ্য ঝুঁকির মুখে পড়েছে, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি সাব্বির হাসান নাসির।

তিনি জানান, স্বপ্ন এ বিষয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে। এসিআই লিমিটেডের সহযোগী এই প্রতিষ্ঠান দেশি-বিদেশি ফরেনসিক বিশেষজ্ঞ ও পুলিশের সিটিটিসি ইউনিটের সঙ্গে সমস্যা সমাধানে কাজ করছে।

স্বপ্ন এমডির দাবি, ইতোমধ্যে প্রতিষ্ঠানটি সিস্টেম সুরক্ষিত করতে ব্যবস্থা নিয়েছে।

তবে গ্রাহকদের ডেটা ফাঁস হতে পারে—এমন কোনো সতর্কবার্তা বা পাবলিক স্টেটমেন্ট এখন পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে ইস্যু করা হয়নি।

‘স্বপ্ন’র এক গ্রাহক বলেন, 'ফাঁস হওয়া ডেটাবেজ চেক করার সময় আমি আমার স্ত্রীর ফোন নম্বর দিলে তার সব তথ্য পেয়ে যাই। তার নাম, কেনাকাটার তথ্য ও লেনদেনের বিস্তারিত দেখা যাচ্ছিল। যদি এসব রেকর্ড এত সহজে পাওয়া যায়, তাহলে আরও লাখো গ্রাহকের তথ্য ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে।'

তিন মাস আগে হ্যাকিংয়ের ঘটনা ঘটলেও কেন আগে ব্যবস্থা নেওয়া হয়নি, এমন প্রশ্নে এমডি জানান, বিষয়টি তারা অতি সম্প্রতি শনাক্ত করতে পেরেছেন।

নাসির বলেন, 'আমরা এই অনৈতিক হ্যাকিংয়ের সঙ্গে কোনো আপস করতে চাই না। যখন আমরা হ্যাকারদের জানালাম যে অনৈতিক লেনদেন করব না, তখন তারা আমাদের হুমকি দিতে শুরু করে।'

সর্বশেষ সংবাদ
ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক