মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সারাদেশ

ভারতীয় ‘১৫০ রাউন্ড’ গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | ০৯ মে ২০২৬

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) অভিযানে ১৫০ রাউন্ড বিদেশি পিস্তলের তাজা গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

সিএমপি সূত্র জানায়, মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের টিম-৩২ শুক্রবার (৮ মে) মহানগর এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে খুলশী থানার ওয়াসা মোড় এলাকায় টেস্টি ট্রিট ফাস্টফুড দোকানে অভিযান পরিচালনা করে অস্ত্র ব্যবসায়ী মো. ফয়সাল আহমেদ রনিকে (৪০) গ্রেপ্তার করা হয়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে তার হেফাজত থেকে ১৩৯ রাউন্ড বিদেশি পিস্তলের তাজা গুলি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গুলিগুলো ‘মেড ইন ইন্ডিয়া’ বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃত রনিকে জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে চকবাজার থানার দামপাড়া এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। সেখানে অস্ত্র ব্যবসায়ী আমিনুল হক বাপ্পীকে (৩৯) গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে আরও ১১ রাউন্ড বিদেশি পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দুই আসামির কাছ থেকে মোট ১৫০ রাউন্ড বিদেশি পিস্তলের তাজা গুলি জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন উৎস থেকে এসব গুলি সংগ্রহ করে চট্টগ্রাম মহানগরে অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ সংবাদ
ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক