মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সারাদেশ

বুধবার অবরোধ, বৃহস্পতিবার বিএনপির হরতাল

নিজস্ব প্রতিবেদক | ২৭ নভেম্বর ২০২৩
বিএনপি

এবার একসঙ্গে অবরোধ ও হরতাল ডাকল বিএনপি। সরকার পতনের একদফা দাবিতে মঙ্গলবার একদিন বিরতি দিয়ে আগামী বুধবার (২৯ নভেম্বর) অবরোধ ও বৃহস্পতিবার (৩০ নভেম্বর) হরতালের ডাক দিয়েছে বিএনপি। 

সারা দেশে বুধবার ভোর ৬টা থেকে পরদিন বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত অবরোধ এবং বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করবে দলটি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ সোমবার (২৭ নভেম্বর) বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তি ও হয়রানি বন্ধের দাবিতে এ কর্মসূচি পালন করা হবে।

রিজভী বলেন, গত ২৪ ঘণ্টায় বিএনপির ৩৮৫ জনকে গ্রেপ্তার এবং ১৩টি মামলায় ১ হাজার ৪৮০ জনকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, গতকাল রোববার সকাল ছয়টা থেকে আগামীকাল সকাল ছয়টা পর্যন্ত সপ্তম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি। 

হামলা ও সংঘর্ষের মধ্যে গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ডের প্রতিবাদে ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছিল বিএনপি। এরপর ৩১ অক্টোবর থেকে মাঝেমধ্যে বিরতি দিয়ে কয়েক দফায় সড়ক, রেল ও নৌপথ অবরোধ এবং হরতাল কর্মসূচি দেয় বিএনপি।

বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা আরও কয়েকটি সমমনা বিরোধীদলও একই ধরনের কর্মসূচি পালন করে আসছে।

সর্বশেষ সংবাদ
ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক