মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সারাদেশ

সিলেটে ছাত্রদলের দুই নেতাকে রাইফেলের বাঁট দিয়ে পেটানোর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক | ০৬ ডিসেম্বর ২০২৩

সিলেটে অবরোধের সমর্থনে বের হওয়া মিছিলে ধাওয়া দিয়ে ছাত্রদলের দুই নেতাকে পুলিশ রাইফেলের বাঁট দিয়ে পিটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে পুলিশের দাবি, দৌড়ে পালাতে গিয়ে ওই দুজন আহত হয়েছেন। পরে আহত দুই ছাত্রদল নেতাসহ চারজনকে আটক করে পুলিশ। 

বুধবার (৬ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে সিলেট নগরীর সোবহানীঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় আটক ছাত্রদলের ওই দুই নেতার নাম আক্তার হোসেন লিমন ও রাসেল আহমদ। লিমন জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক ও রাসেল যুগ্ম সম্পাদক। এ দুজনের সঙ্গে ছাত্রদলের আরও দুই কর্মীকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা ২টার দিকে জেলা ও মহানগর ছাত্রদলের নেতা-কর্মীরা সোবহানীঘাট জামে মসজিদের সামনে থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি উপশহর পয়েন্টে গিয়ে সড়ক অবরোধের চেষ্টা করে। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি দল তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশ ছাত্রদলের দুই কর্মীকে রাইফেলের বাঁট দিয়ে পেটায়। প্রায় আধা ঘণ্টা পর সোবহানীঘাট এলাকার একটি বেসরকারি হাসপাতালে ছাত্রদল নেতা লিমনের মাথায় ব্যান্ডেজ ও রাসেলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পুলিশ নিয়ে যায়।

লিমন ও রাসেলকে পুলিশ রাইফেলের বাঁট দিয়ে আঘাত করেছে বলে অভিযোগ করেন সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার। তিনি বলেন, পুলিশ বেপরোয়া আচরণ শুরু করেছে। লিমন ও রাসেল সড়কে শান্তিপূর্ণ অবস্থান নিয়েছিলেন। পুলিশ ধাওয়া করলেও সরে না যাওয়ায় দুজনকে রাইফেলের বাঁট দিয়ে আঘাত করা হয়। লিমন মাথায় আঘাত পান, রাসেলের পিঠে জখম হয়। দুজনকে আহত অবস্থায় পুলিশ আল-হারামাইন হাসপাতালে নিয়ে চিকিৎসা দিয়ে আটক করে থানায় নিয়ে গেছে।

বেসরকারি হাসপাতাল আল-হারামাইনের জরুরি বিভাগে যোগাযোগ করে ছাত্রদল নেতার বক্তব্যের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। হাসপাতাল সূত্র জানায়, লিমন ও রাসেলকে পুলিশ পাহারায় চিকিৎসা দিয়ে নেওয়া হয়েছে। 

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, রাস্তা ব্লক করে জনচলাচলে বাধা দেওয়ায় পুলিশ সেখান থেকে চারজনকে আটক করেছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রাইফেলের বাঁট দিয়ে আঘাত সম্পর্কে ওসি বলেন, পালানোর সময় একজন মাথায় আঘাত পেয়েছেন। আরেকজন জখম হয়েছেন। দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ছাত্রদলের নেতা দিনারের অভিযোগকে ওসি মিথ্যা বলে দাবি করেন।

সর্বশেষ সংবাদ
ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক