মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সারাদেশ

যমুনায় নতুন রেল সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক | ২৬ নভেম্বর ২০২৪

যমুনার ওপর দেশের দীর্ঘতম বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুতে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে।

নতুন এই সেতুর প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মাসউদুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, সকাল ৯টা ৪২ মিনিটে তিনটি বগি নিয়ে একটি ইঞ্জিন সেতুর পূর্বপাশের টাঙ্গাইলপ্রান্ত থেকে পশ্চিমপ্রান্তে সিরাজগঞ্জে যায়। ট্রেনটি ১০টা ৪১ মিনিটে আবার পূর্বপ্রান্তে ফিরে আসে।

আবার সিরাজগঞ্জ প্রান্ত থেকে আরেকটি ইঞ্জিন তিনটি বগি নিয়ে সকাল ১০টা ২০ মিনিটে পূর্বপ্রান্তে আসে ও ১০টা ২৯ মিনিটে পশ্চিম প্রান্তের দিকে যাত্রা শুরু করে।

প্রথমে ১০ কিলোমিটার বেগে চলাচল করলেও পরে ৪০ কিলোমিটার বেগে ট্রেন দুটি চলাচল করে।

প্রকল্পের পরিচালক আরও জানান, সেতুর কাজ প্রায় শেষ হয়েছে। জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়ার কথা রয়েছে।

প্রকল্প সূত্র জানায়, ২০১৬ সালের ৬ ডিসেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রকল্পটি অনুমোদন দেয়। ব্যয় ধরা হয় ৯ হাজার ৭৩৪ কোটি টাকা। ২০২০ সালের আগস্ট মাসে সেতুটির নির্মাণ কাজ শুরু হয়। পরবর্তীতে ব্যয় বেড়ে দাঁড়ায় ১৬ হাজার ৭৮০ কোটি টাকা। এর মধ্যে ১২ হাজার ১৪৯ কোটি টাকা জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ঋণ হিসেবে দিয়েছে।

সেতুটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল ২০২৩ সালের ডিসেম্বর মাসে। পরে এই সময়সীমা এক বছর বাড়ানো হয়।

সর্বশেষ সংবাদ
ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক