মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সারাদেশ

রুমায় কেএনএফের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গোলাগুলি, যুবক আটক

স্টেট ট্রিবিউন ডেস্ক | ১৮ সেপ্টেম্বর ২০২৩

বান্দরবানের রুমা উপজেলায় পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চীন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যদের সঙ্গে সেনাবাহিনীর একটি টহলদলের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়েছেন কেএনএফের এক সদস্য।

স্থানীয় সূত্র জানায়, অন্যান্য দিনের মতো সাপ্তাহিক হাটের দিনে বাজার থেকে চাঁদা তোলার জন্য চার-পাঁচজনের একটি সশস্ত্র দল রুমা বাজারে ঢুকে পড়ে। এ সময় তারা নিরাপত্তা বাহিনীর টহলদলকে দেখতে পেয়ে তাদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে।

নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাল্টা গুলি চালালে কেএনএফের এক সদস্য গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যান। এ অবস্থায় অন্য সন্ত্রাসীরা পালিয়ে গেলেও ধরা পড়েন বয়রাম লিয়ান বম (২৪)। তার বাড়ি রুমা উপজেলা সদর সংলগ্ন বেথেলপাড়ায়।

আটক বয়রাম লিয়ান বমের কাছ থেকে একটি দেশি বন্দুক উদ্ধার করা হয় বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী।

তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে প্রথমে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়।

রুমা থানার ইন্সপেক্টর মোহাম্মদ আবুল হাসেম জানান, আহত ব্যক্তিকে বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হয়েছে। সেখান থেকে নিয়ে আসার পর সেনাবাহিনীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে রুমা থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা হবে।

সর্বশেষ সংবাদ
ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক