মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
কূটনীতি

চীন সর্বদা বাংলাদেশের সার্বভৌমত্বের পাশে থাকবে: ইয়াও ওয়েন

নিজস্ব প্রতিবেদক | ০৮ মে ২০২৫

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, ‘অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনো দেশের হস্তক্ষেপ থেকে বাংলাদেশকে অবশ্যই মুক্ত থাকতে হবে এবং নিজেদের বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে হবে।’

বৃহস্পতিবার (৮ মে) বাংলাদেশ ও চীনের সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, পরিস্থিতি শান্ত করতে এবং উত্তেজনা কমাতে উভয় দেশকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি আরও বলেন, ‘এমন সংকটময় সময়ে চীন সবসময়ই সত্যের পক্ষে থাকবে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকবে।’

তিনি জানান, চলতি মাসের শেষ দিকে চীনের বাণিজ্যমন্ত্রী শতাধিক ব্যবসায়ী ও বিনিয়োগকারীসহ বাংলাদেশ সফরে আসছেন। ইয়াও ওয়েনের দাবি, এত বড় বাণিজ্যিক প্রতিনিধি দল এর আগে বাংলাদেশে আসেনি এবং এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য আরও প্রসারিত হবে।

চীনের রাষ্ট্রদূত স্থিতিশীলতার ওপর জোর দিয়ে বলেন, স্থিতিশীলতা ছাড়া কোনো অগ্রগতি সম্ভব নয়। তিনি আরও বলেন, ‘সংস্কার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। আমরা পশ্চিমা দেশগুলোর মতো খোলামেলাভাবে কোনো বিষয়ে মন্তব্য করতে চাই না।’

সর্বশেষ সংবাদ
ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক