শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
কূটনীতি

২ হাজার ৩৬৯ ‘অনুপ্রবেশকারীকে’ বাংলাদেশে ফেরত পাঠাবে ভারত: জয়সোয়াল

স্টেট ট্রিবিউন | ২৩ মে ২০২৫
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। ছবি: এএনআই

দুই হাজার ৩৬৯ জন বাংলাদেশিকে ফেরত পাঠাতে প্রস্তুত ভারত। তারা বাংলাদেশকে এ অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব দ্রুত যাচাইয়ের জন্য বলেছে। 

গতকাল বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল সাপ্তাহিক এক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেছেন।

রণধীর জয়সোয়াল বলেন, ভারতে অবৈধভাবে বসবাসকারী নাগরিকদের বাংলাদেশ দ্রুত চিহ্নিত করুক, যাতে তাদের ফেরত পাঠানো যায়।

কিছু দিন ধরে ভারতের বিভিন্ন সীমান্ত দিয়ে লোকজনকে বাংলাদেশে ঠেলে পাঠানো (পুশ ইন) হচ্ছে। এদের মধ্যে অনেক রোহিঙ্গাও আছেন। ভারত থেকে এই 'পুশ ইন'–এর নিন্দা ও উদ্বেগ জানিয়ে ভারতকে একাধিক চিঠি লিখেছে বাংলাদেশ সরকার। 

এ প্রসঙ্গে ভারতের অভিমত জানতে চেয়ে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রশ্ন করা হলে রণধীর জয়সোয়াল বলেন, 'আমরা বাংলাদেশের কাছে অনুরোধ করেছি, যেন তারা তাদের নাগরিকদের জাতীয়তা যাচাই করে। বর্তমানে আমাদের কাছে দুই হাজার ৩৬৯ জনের একটি তালিকা রয়েছে, যাদের দেশে ফেরত পাঠানো প্রয়োজন।'

তিনি আরও বলেন, 'ভারতে যারা অবৈধভাবে অবস্থান করছে—তারা বাংলাদেশি হোক বা অন্য কোনো দেশের নাগরিক—তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ভারতে বিপুল সংখ্যক বাংলাদেশি রয়েছেন, যাদের ফেরত পাঠানো জরুরি।'

জয়সোয়াল আরও বলেন, 'তাদের অনেকেই ইতোমধ্যে তাদের কারাদণ্ড শেষ করেছেন। কিন্তু অনেকের ক্ষেত্রে ২০২০ সাল থেকে জাতীয়তা যাচাই প্রক্রিয়া ঝুলে আছে। প্রায় পাঁচ বছর কেটে গেছে। আমরা বাংলাদেশের প্রতি আহ্বান জানাই, যেন তারা এই যাচাই প্রক্রিয়া দ্রুত শেষ করে। যাতে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো যায়।'

এছাড়া বাংলাদেশের কক্সবাজারে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও বিমানবাহিনীর মহড়া প্রসঙ্গে রণধীর জয়সোয়াল বলেন, আমরা ঘটনার ওপর নজর রাখছি ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী