শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
কূটনীতি

ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক স্থগিত করল বাংলাদেশ

স্টেট ট্রিবিউন ডেস্ক | ২৫ অক্টোবর ২০২৪

বাংলাদেশ ও ভারতের মধ্যকার অনুষ্ঠিতব্য একটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক স্থগিত করা হয়েছে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের এই বৈঠক আসছে নভেম্বরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। 

শুক্রবার (২৫ অক্টোবর) সরকারি সূত্রের বরাত দিয়ে ভারতের ইকোনমিক টাইমস, বিজনেস স্ট্যান্ডার্ড এবং ডেকান হেরাল্ডসহ একাধিক সংবাদমাধ্যমে এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। 

প্রতিবেদনগুলোতে বলা হয়, প্রতিবেশী দেশের (বাংলাদেশ) পরিকল্পনায় পরিবর্তনের কারণে এই বৈঠক স্থগিত করা হয়েছে।

প্রতি ছয় মাস পরপর অনুষ্ঠিত হয় এই আলোচনা, যা ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই প্রধানের নেতৃত্বে আয়োজিত হয়। এবার ১৮ থেকে ২২ নভেম্বরের মধ্যে বৈঠকটি ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। 

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথমবারের মতো এই ধরনের দ্বিপক্ষীয় বৈঠক হতে যাচ্ছিল। সূত্রের বরাতে ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের পক্ষ থেকে বৈঠকটি স্থগিতের কথা জানানো হয়েছে এবং বৈঠকটির জন্য ‘যত দ্রুত সম্ভব একটি তারিখ’ নির্ধারণের চেষ্টা করছে তারা। 

এই বৈঠক বিএসএফ এবং বিজিবির মহাপরিচালক পর্যায়ের ৫৫তম সংস্করণ, যাতে প্রতিবেশী দু'দেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়, মাদকবিরোধী বিভাগ, কাস্টমস এবং সীমান্ত ব্যবস্থাপনার সঙ্গে সম্পর্কিত রাষ্ট্রীয় সংস্থার কর্মকর্তারাও অংশ নেন। এই বৈঠকের সর্বশেষ সংস্করণ চলতি বছরের মার্চে ঢাকায় অনুষ্ঠিত হয়। 

এরে আগে সূত্রগুলো জানিয়েছিল, পরবর্তী বৈঠক যে সময়ই অনুষ্ঠিত হোক না কেন, ঐতিহ্যবাহী বিষয় এবং ‘বিস্তৃত আকারে' সীমান্ত ব্যবস্থাপনা, সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণ এবং সীমান্ত বরাবর বাস্তব সময়ের গোয়েন্দা তথ্য বিনিময়ে পারস্পরিক সমন্বয়ের বিষয় নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

বর্তমানে ৮৪ বছর বয়সী নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার বাংলাদেশে দায়িত্ব পালন করছে। সামগ্রিকভাবে, ভারত-বাংলাদেশ সীমান্তের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী