শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
কূটনীতি

ব্রিকস সম্মেলনে বাংলাদেশের অগ্রণী ভূমিকা সমর্থন করবে রাশিয়া

ইউএনবি | ২৫ অক্টোবর ২০২৪

বাংলাদেশের সঙ্গে বিদ্যমান সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন রাশিয়ান ফেডারেশনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই এ রিয়াবকভ। পাশাপাশি ব্রিকস প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জোটে ভবিষ্যতের অগ্রগতির ক্ষেত্রে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে রুশ সরকার সমর্থন করবে বলে আশ্বস্ত করেছেন রিয়াবকভ। 

রাশিয়ার কাজানে ১৬তম ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে আলোচনা করেন। এতে উভয়পক্ষের মধ্যে পারস্পরিক স্বার্থ ও সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা হয়। কথা হয় দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার বিষয়েও। 

বৈঠকে পররাষ্ট্র সচিব বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরেন। একইসঙ্গে দুই দেশের মধ্যে জ্বালানি ও খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন তারা।

ব্রিকস সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানানোর জন্য উপ-পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান পররাষ্ট্র সচিব। পাশাপাশি ব্রিকস প্রক্রিয়ায় অবদান রাখতে বাংলাদেশের গভীর আগ্রহের কথা ব্যক্ত করেন।

এ সময় রিয়াবকভ নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের (এনডিবি) পূর্ণাঙ্গ সদস্য হিসেবে বাংলাদেশের ভূমিকার কথা তুলে ধরেন এবং সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। 

বৈঠকে মস্কোস্থ বাংলাদেশ দূতাবাসের সিডিএ ফয়সাল আহমেদসহ উভয়পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে রাশিয়ার কাজানে ১৬তম ব্রিকস শীর্ষ সম্মেলনে পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশ নিয়মভিত্তিক আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থার উন্নয়নে এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের সংস্কার, অভিবাসীদের অধিকার, জলবায়ু ন্যায়বিচার, ঋণ স্থায়ীত্ব, ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক শৃঙ্খলার বিষয়ে গ্লোবাল সাউথের কণ্ঠস্বর জোরদার করতে জোটে অবদান রাখার অপেক্ষায় রয়েছে।

সম্মেলনে বাংলাদেশ গাজায় গণহত্যা বন্ধের আহ্বানও জানিয়েছে।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী