শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
কূটনীতি

মে‌ক্সি‌কান ভিসা পেতে আর দি‌ল্লি যাওয়া লাগবে না

নিজস্ব প্রতিবেদক | ০২ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশি নাগরিকদের মে‌ক্সিকোর ভিসা পেতে এতদিন দি‌ল্লি যেতে হতো। তবে এখন থে‌কে বাংলাদেশিরা দি‌ল্লিতে না গিয়ে মে‌ক্সিকোর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের যেকোনো দূতাবাস বা কনস্যুলেটে ভিসার জন্য আবেদন জমা দিতে পারবেন। আজ রবিবার (১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞ‌প্তিতে জানানো হয়, বাংলাদেশি নাগরিকদের ভিসার আবেদনের জন্য নয়াদিল্লিতে মেক্সিকান দূতাবাসে যোগাযোগ করতে হতো। মেক্সিকান সরকারের নতুন ঘোষিত সুবিধার আওতায় বাংলাদেশি নাগরিকরা এখন থেকে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের যেকোনো মেক্সিকান দূতাবাস বা কনস্যুলেটে ভিসার আবেদন জমা দিতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মেক্সিকান অভিবাসন বিধি অনুযায়ী কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্যের বৈধ ভিসা ও পাসপোর্ট থাকলে ভিসা ছাড়াই ১৮০ দিন মেক্সিকোতে প্রবেশ সুবিধা পাওয়া যায়। এছাড়া গ্রেট ব্রিটেন, উত্তর আয়ারল্যান্ড বা শেনজেন এলাকার মধ্যে থাকা যেকোনো দেশের ভিসা থাকলেও এ সুবিধা পাওয়া যাবে।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী