শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
কূটনীতি

মোজাম্বিকে দূতাবাস করাসহ ৪ দাবিতে সংবাদ সম্মেলন

মোজাম্বিক প্রতিনিধি | ২৭ ডিসেম্বর ২০২৪
মোজাম্বিক প্রবাসী বাংলাদেশ কমিউনিটির সংবাদ সম্মেলন

বাংলাদেশীদের জন্য দক্ষিণ-পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকে জরুরিভাবে একটি দূতাবাসের ব্যবস্থা করাসহ চার দাবি জানিয়েছেন ‘মোজাম্বিক প্রবাসী বাংলাদেশ কমিউনিটি’। 

শুক্রবার (২৭ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলন থেকে এসব দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে কমিউনিটির সভাপতি মো. আব্দুল মতিন বলেন, ‘আমরা প্রায় ১০ হাজারের মতো প্রবাসী ৩৩ বছর ধরে মোজাম্বিকে বসবাস ও ব্যবসা করছি। চলতি বছরের ১০ সেপ্টেম্বর মোজাম্বিকে জাতীয় নির্বাচনের ফলকে কেন্দ্র করে সরকারি দল ও বিরোধীদলের মধ্যে রেশারেশি হয়। এ কারণে আমদের ব্যবসা প্রতিষ্ঠান ও দোকান-গোডাউন ভাঙচুর ও লুটপাট করা হচ্ছে। বর্তমানে আমাদের ঘরবাড়িও নিরাপদ নয়। এমন পরিস্থিতিতে আমরা বাংলাদেশ সরকারের কাছে চার দফা দাবি জানাচ্ছি।’

তাদের দাবিগুলো হলো– 

জরুরিভাবে আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে মোজাম্বিকে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।

মোজাম্বিকে জরুরিভাবে বাংলাদেশিদের জন্য একটি দূতাবাসের ব্যবস্থা করতে হবে।

লুটপাটের কারণে যারা নিঃস্ব হয়ে গেছে তাদের বাংলাদেশ সরকারের মাধ্যমে মোজাম্বিক সরকার থেকে নিরাপত্তা ও পূর্নবাসনের ব্যবস্থা করতে হবে।

মোজাম্বিকে বসবাসকারী বাংলাদেশিদের ঘরবাড়ি, দোকানপাট, গোডাউনের নিরাপত্তার জন্য সে দেশের সরকারের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।

সংবাদ সম্মেলনে মোজাম্বিক প্রবাসী বাংলাদেশ কমিউনিটির সহ-সভাপতি মাওলানা সামছুল হকসহ অনেকে উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী