মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
কূটনীতি

সরাসরি ফ্লাইট চলবে বাংলাদেশ-পাকিস্তান রুটে

নিজস্ব প্রতিবেদক | ২৬ জানুয়ারী ২০২৫

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান পরিবহন চালু করা হবে বলে জানালেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইন খান। গতকাল শনিবার পেশোয়ার প্রেসক্লাব পরিদর্শনের সময় তিনি এ পরিকল্পনার কথা জানান।

তিনি জানান, বাংলাদেশ ও পাকিস্তানে সরাসরি ফ্লাইট চালু করার মাধ্যমে যাতায়াত ও সম্পর্ক উন্নত হবে। এ পদক্ষেপ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে সাহায্য করবে। বিশেষ করে পর্যটন, শিক্ষা ও বাণিজ্যের ক্ষেত্রে।

হাইকমিশনার জানান, বাংলাদেশ ও পাকিস্তানের বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক দিন দিন বাড়ছে। এ সম্পর্ক আরও শক্তিশালী হবে।

এ ছাড়া খাইবার পাখতুনখোয়ার স্বাস্থ্য ও শিল্প খাতে বিনিয়োগের বিপুল সম্ভাবনার কথা তিনি উল্লেখ করেন। ব্যবসায়ীদের এসব সুযোগ অনুসন্ধান করার আহ্বানও জানান তিনি। পাকিস্তানে বাংলাদেশের পণ্যের চাহিদার কথা তুলে ধরেন মোহাম্মদ ইকবাল হোসাইন খান।

সর্বশেষ সংবাদ
ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক