শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
কূটনীতি

এক যুগ পর বাংলাদেশ-পাকিস্তান রাজনৈতিক সংলাপ হতে যাচ্ছে

নিজস্ব প্রতিবেদক | ০৫ এপ্রিল ২০২৫

২০১২ সালে সর্বশেষ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সংলাপ হয়েছিল। চলতি এপ্রিল মাসে র্দীর্ঘ এক যুগ পর ফের বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সংলাপ হতে যাচ্ছে। এবারের সংলাপে ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা ঠিক করা হবে। আজ শনিবার (৫ এপ্রিল) পাকিস্তানি সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তানের প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়।

ডেইলি পাকিস্তানের প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও পাকিস্তান উভয় দেশই সম্পর্কোন্নয়নের চেষ্টা করছে। এই রাজনৈতিক সংলাপ সেটিরই একটি অংশ। যেটির লক্ষ্য হলো দ্বিপাক্ষিক সম্পর্ক প্রাতিষ্ঠানিকীকরণ করা। এ সংলাপে পাকিস্তানি প্রতিনিধি দলকে নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালোচ। 

তবে বাংলাদেশের হয়ে কে নেতৃত্ব দেবেন তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

সংলাপে দুই দেশের সম্পর্ক জোরদার, যৌথ মিনিস্ট্রিয়াল কমিশন পুনর্বহাল এবং রাজনৈতিক-অর্থনৈতিক-সামাজিক ইস্যুতে সমন্বয় বৃদ্ধিতে একটি প্লাটফর্ম তৈরির ব্যাপারে জোর দেওয়া হবে।

এদিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশহাক দার আগামী ২২ থেকে ২৪ এপ্রিল বাংলাদেশ সফর করবেন। পাকিস্তান তার এ সফরটিকে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও কূটনৈতিকসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্কোন্নয়নের একটি বড় সুযোগ হিসেবে দেখছে।

এর মাধ্যমে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে শক্তিশালী সম্পর্ক তৈরির পথ খুলবে। যা এই অঞ্চলের সহযোগিতা ও স্থিতিশীলতার ক্ষেত্রে ভূমিকা রাখবে।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যান। এর পর থেকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক বদলে যায়। অন্তর্বর্তী সরকার বৈদেশিক নীতি পরিবর্তন করে পাকিস্তানের সঙ্গে সামরিক ও বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করার দিকে নজর দেয়। এছাড়া অন্তর্বর্তী সরকার চীনের সঙ্গেও গভীর সম্পর্ক তৈরির দিকে মনযোগ দিয়েছে।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী