মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
শিক্ষা

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের প্রথম এজিএম ও ইফতার অনুষ্ঠিত

স্টেট ট্রিবিউন | ০৮ মার্চ ২০২৬

যুক্তিনির্ভর সমাজ বিনির্মাণ ও বুদ্ধিবৃত্তিক চর্চাকে বেগবান করার লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ডিবেটিং ক্লাবের (বিজিসিটিইউবিডিসি) প্রথম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (৭ মার্চ) নগরীর রেড চিলি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. মনজুরুল কিবরিয়া। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. এস. এম. শোয়েব এবং ডেপুটি রেজিস্ট্রার সালাউদ্দিন শাহরিয়ার।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের প্রধান উপদেষ্টা ও সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ইয়াসীর সিলমী। যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন শাহরিয়ার তৌফিক নাদিম ও নিশু রানী দাস।


এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুল এবং বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক মুন্না মজুমদার।


অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন ক্লাবের সদ্য সাবেক প্রধান উপদেষ্টা ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক নওরীন আফরিন। পরে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে ক্লাবের ২০২৫–২০২৬ সেশনের দ্বিতীয় পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপাচার্য প্রফেসর ড. মনজুরুল কিবরিয়া।


নতুন কমিটিতে সভাপতি হয়েছেন সানজিদুল ইসলাম সায়মুন এবং সাধারণ সম্পাদক শাহরিয়ার তৌফিক নাদিম। সহ-সভাপতি নওশিম আনজিলা রনি ও তারেকুল ইসলাম; যুগ্ম সাধারণ সম্পাদক নিশু রানী দাস ও নায়েম উদ্দিন আহমেদ তুষার; অর্থ সম্পাদক সৌরভ সরকার। বিতর্ক সম্পাদক খাদিজাতুল সালিম ঈশান ও সহকারী বিতর্ক সম্পাদক নুসরাত জাহান মীম; সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন রানা; দপ্তর সম্পাদক শাহরাজ মাহমুদ আনান; প্রচার ও প্রকাশনা সম্পাদক ওসরাত নওয়ার তাসনিয়া এবং সহকারী প্রচার সম্পাদক মুন ব্যানার্জী।


এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন দুর্জয় নন্দী, রওশন আরা বেগম তানজিন, দাউদ রব্বানী, সুচিত্রা মল্লিক, পিংকি দাস ও জান্নাতুল নাঈমা সাথী।


প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, পাঠ্যপুস্তকের পাশাপাশি বিতর্ক চর্চা একজন শিক্ষার্থীকে যুক্তিবাদী ও দক্ষ মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বিশ্ববিদ্যালয়ে মেধাভিত্তিক চর্চা জোরদারে নবনির্বাচিত কমিটিকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।


পরে বিদায়ী কমিটির সদস্যদের হাতে সার্টিফিকেট ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের প্রথম পর্বের শেষে সমাপনী বক্তব্য দেন সভাপতি ইয়াসীর সিলমী। এরপর দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ক্লাবের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম উদ্দিন আহমেদ তুষার।


ইফতার পরবর্তী দ্বিতীয় পর্বে ক্লাবের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। সদ্য সাবেক অর্থ সম্পাদক অনিমেষ ভট্টাচার্যের পক্ষে আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন সদ্য সাবেক সভাপতি মো. আনিসুর রহমান। এছাড়া ক্লাবের বিতর্ক কার্যক্রমের প্রতিবেদন পেশ করেন নবনির্বাচিত সভাপতি সানজিদুল ইসলাম সায়মুন।


পরে বিদায়ী বক্তব্য দেন সদ্য সাবেক সাধারণ সম্পাদক কুশলব কুমার নাথ ও সদ্য সাবেক সভাপতি মো. আনিসুর রহমান।


অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। ২০২৪–২৫ সেশনে ‘ডিবেটার অব দ্য ইয়ার’ নির্বাচিত হন মো. আনিসুর রহমান এবং ‘ইমার্জিং ডিবেটার অব দ্য ইয়ার’ হন সানজিদুল ইসলাম সায়মুন। ‘প্রমিজিং নভিস ডিবেটার অব দ্য ইয়ার’ নির্বাচিত হন শেখ মোহাম্মদ মারুফ ও শারাবান তহুরা। এছাড়া ‘সাব-কমিটি মেম্বার অব দ্য ইয়ার’ নির্বাচিত হন ওসরাত নওয়ার তাসনিয়া ও খাদিজাতুল সালিম ঈশান।


সবশেষে নবনির্বাচিত সভাপতি সানজিদুল ইসলাম সায়মুনের কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সর্বশেষ সংবাদ
ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক