মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
শিক্ষা

সংসদের গ্যালারিতে বসে অধিবেশন দেখল বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক | ০১ মে ২০২৬

চট্টগ্রামের বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনে গিয়ে সরাসরি অধিবেশন পর্যবেক্ষণ করেছেন। একইসঙ্গে তারা সময় টেলিভিশন পরিদর্শনের মাধ্যমে সংবাদমাধ্যমের বাস্তব কার্যক্রম সম্পর্কেও ধারণা লাভ করেন। গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিভাগের চেয়ারম্যান ইয়াসির সিলমী এবং প্রভাষক সরওয়ার কামালের তত্ত্বাবধানে এ একাডেমিক ভিজিট অনুষ্ঠিত হয়।

ডেপথ রিপোর্টিং ও কমিউনিকেশন অ্যান্ড প্রেজেন্টেশন স্কিল কোর্সের অংশ হিসেবে আয়োজিত এ ভিজিটে শিক্ষার্থীরা জাতীয় সংসদের গ্যালারিতে বসে অধিবেশন কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করেন। এতে তারা অধিবেশন পরিচালনার ধরণ, সংসদ সদস্যদের বক্তব্য উপস্থাপন এবং আইন প্রণয়নের প্রক্রিয়া সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।

এছাড়া সংসদ ভবনের সার্বিক কার্যক্রম, ইতিহাস এবং রাষ্ট্র পরিচালনায় এর ভূমিকা সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তারা শিক্ষার্থীদের অবহিত করেন। অধিবেশনের ফাঁকে তারা বিভিন্ন সংসদ সদস্য ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সুযোগও পান।

পরবর্তীতে শিক্ষার্থীরা সময় টেলিভিশন কার্যালয় পরিদর্শন করেন। সেখানে হেড অব নিউজ মুজতবা খন্দকার, এক্সিকিউটিভ প্রডিউসার রাফিউল ইসলাম, রিপোর্টার মেহেদী হাসান কামরুল এবং প্রডিউসার সৌরভ সেন বার্তা কক্ষ, স্টুডিও, প্রডাকশন কন্ট্রোল রুম (পিসিআর), মাস্টার কন্ট্রোল রুম (এমসিআর), এডিটিং প্যানেল, অনলাইন ও মাল্টিমিডিয়া বিভাগসহ বিভিন্ন ইউনিট ঘুরিয়ে দেখান।

তারা সংবাদ সংগ্রহ, সম্পাদনা, প্রোডাকশন ও সম্প্রচারের ধাপগুলো ব্যাখ্যা করেন। মাঠ পর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরে প্রতিবেদকরা সংবাদ সংগ্রহের বাস্তব চ্যালেঞ্জ ও কৌশল নিয়ে আলোচনা করেন। প্রোডিউসাররাও লাইভ সম্প্রচারের নেপথ্যের কার্যক্রম শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করেন।

সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ইয়াসির সিলমী বলেন, সংসদের অধিবেশন সরাসরি দেখার অভিজ্ঞতা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি তাদের পাঠ্যবইয়ের বাইরে গিয়ে বাস্তব জ্ঞান অর্জনে সহায়তা করে। প্রভাষক সরওয়ার কামাল ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও জোরদার করার কথা জানান।

শিক্ষার্থীরা বলেন, সংসদের গ্যালারিতে বসে অধিবেশন দেখা এবং একটি টেলিভিশন নিউজরুম সরেজমিনে পর্যবেক্ষণ দুই অভিজ্ঞতাই তাদের জন্য অত্যন্ত শিক্ষণীয় ও অনুপ্রেরণাদায়ক।

সর্বশেষ সংবাদ
ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক