মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
শিক্ষা

ভিডিও করা নিয়ে বাকৃবির আবাসিক দুই হল ছাত্রলীগের মারামারি

স্টেট ট্রিবিউন ডেস্ক | ১৯ সেপ্টেম্বর ২০২৩

ফলের ভিডিও করাকে কেন্দ্র করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) আবাসিক দুই হলের ছাত্রলীগ সদস্যের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, আশরাফুল হক হলের এক আবাসিক শিক্ষার্থী বিভিন্ন ফলের ভিডিও করেন তার ইউটিউব চ্যানেলের জন্য। বিকেলে বোটানিক্যাল গার্ডেনে ভিডিও করতে গেলে জামাল হোসেনের ছেলেদের সঙ্গে কথাকাটাকাটি হয়। তখন জামাল হোসেনের ছেলেরা তাদের সিনিয়রদের নিয়ে এসে কথাকাটাকাটি করে। বিকেলে প্রক্টর স্যাররা গিয়ে বিষয়টি মীমাংসা করেন। পরবর্তীতে রাতে ওই ঘটনা নিয়ে দুই হলের ছাত্রলীগ সদস্যদের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, রাত আটটার দিকে হুট করে হট্টগোল শোনা যায়। পরবর্তীতে সেটি মারামারিতে রূপ নেয়। মারামারির সময় একজনের হাতে গুরুতর আঘাত পেতে দেখা যায়।

ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম বলেন, ফলের ভিডিও করাকে কেন্দ্র করে বিকেলের দিকে আশরাফুল হক হলের এক আবাসিক শিক্ষার্থীর সঙ্গে জামাল হোসেন হলের শিক্ষার্থীদের কথাকাটাকাটির সূত্রপাত হয়। আমরা গিয়ে তখন বিষয়টি মীমাংসা করি। পরবর্তীতে রাত সাড়ে ৮টার দিকে ওই ঘটনার জেরে বিশ্ববিদ্যালয়ের ওই দুই হলের ছাত্রলীগ সদস্যদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরবর্তীতে ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিষয়টি মীমাংসা করেন।

বাকৃবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান বলেন, বিষয়টি সম্পূর্ণ তাদের নিজেদের। এখানে দলীয় কোনো বিষয় নেই। শিক্ষার্থীরা একসময় আসলে বিষয়টি হাতাহাতির পর্যায়ে যায়। পরে বিষয়টির সমাধান করা হয়েছে।

সর্বশেষ সংবাদ
ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক