মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সারাদেশ বরিশাল

দেশে নিরাপদ টয়লেট সবচেয়ে কম বরিশাল বিভাগে

স্টেট ট্রিবিউন ডেস্ক | ০৪ ডিসেম্বর ২০২৩

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যানুসারে, সারা দেশে নিরাপদ টয়লেট বা শৌচাগার সুবিধা আছে ৫৫.৬৯ শতাংশ পরিবারে। তার মধ্যে সবচেয়ে কম নিরাপদ টয়লেট আছে বরিশাল বিভাগে। এ বিভাগে নিরাপদ টয়লেটের হার ৩৭.৯২ শতাংশ। 

অন্যদিকে নিরাপদ টয়লেটের সংখ্যায় সবচেয়ে এগিয়ে আছে ঢাকা বিভাগ। ঢাকা বিভাগের ৬৮.৮৯ শতাংশ পরিবারে নিরাপদ টয়লেট রয়েছে।

বিবিএসের গৃহগণনা ও জনশুমারির জাতীয় প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। ২০২২ সালে সারা দেশে জনশুমারি চলাকালে খানা জরিপ থেকে এসব তথ্য-উপাত্ত দিয়েছে বিবিএস।

যেসব টয়লেটে ফ্ল্যাশ করে বা পানি ঢেলে নিষ্কাশন ব্যবস্থা রয়েছে, সেগুলোকে নিরাপদ টয়লেট বোঝানো হয়েছে বিবিএসের প্রতিবেদনে ।

বিবিএসের তথ্য অনুযায়ী, দেশে মোট পরিবারের সংখ্যা ৪ কোটি ২ লাখ ৫৭ হাজার ৬৭টি। এর মধ্যে নিরাপদ টয়লেট সুবিধা আছে ২ কোটি ২৪ লাখ ১৯ হাজার ৪৫৪টি পরিবারে। অন্যদিকে অনিরাপদ টয়লেট আছে ৫১ লাখ ৫৪ হাজার ৬০৮টি পরিবারে। বাকি পরিবারগুলোতে কাঁচা ও আধাকাঁচা টয়লেট সুবিধা আছে।

নিরাপদ টয়লেট ব্যবহারের দ্বিতীয় স্থানে আছে চট্টগ্রাম বিভাগ। এ বিভাগে ৫৮.৮৮ শতাংশ পরিবারে নিরাপদ টয়লেট সুবিধা আছে। 

বিবিএসের প্রতিবেদনে উঠে এসেছে, শহরে ৭১.৮১ শতাংশ পরিবারের এবং গ্রামে ৭৩.৯২ শতাংশ পরিবারের টয়লেট সুবিধা আছে। আর দেশের ১.২৩ শতাংশ পরিবারের কোনো টয়লেট সুবিধা নেই।

সর্বশেষ সংবাদ
ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক