মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সারাদেশ চট্টগ্রাম

পুইছড়ি ইজ্জতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন জিয়াউর রহমান চৌং

নিজস্ব প্রতিবেদক | ০৪ জুলাই ২০২৫

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পুইছড়ি ইজ্জতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছয় মাস মেয়াদি এডহক কমিটি অনুমোদন দিয়েছে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এতে সভাপতির দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মহাব্যবস্থাপক (শিপ পার্সোনেল) ও মেরিন চিফ ইঞ্জিনিয়ার মো. জিয়াউর রহমান চৌং।

বুধবার (২ জুলাই) বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. আবুল কাসেম স্বাক্ষরিত এক আদেশে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। শিক্ষা বোর্ডের ২০২৪ সালের প্রবিধানমালার ৬৪ নম্বর প্রবিধান অনুসারে এ কমিটি গঠিত হয়েছে।

কমিটির সভাপতি জিয়াউর রহমান চৌং বাঁশখালীর পূর্ব পুইছড়ি গ্রামের সম্ভ্রান্ত মিয়া পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি মরহুম এজহার মিয়া ও ফজিলাতুন নেছা দম্পতির সন্তান। তার মা ফজিলাতুন নেছা ‘রত্নগর্ভা মা’ হিসেবে জাতীয় স্বীকৃতি পেয়েছেন। পুইছড়ি ইজ্জতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকেই তিনি স্টার মার্কসহ এসএসসি পাস করেন। এরপর চট্টগ্রাম সরকারি সিটি কলেজে এইচএসসি শেষ করে বাংলাদেশ মেরিন একাডেমিতে ভর্তি হন। মেরিটাইম সায়েন্সে ব্যাচেলর ডিগ্রির পর তিনি চিফ ইঞ্জিনিয়ার হিসেবে আন্তর্জাতিক সনদ লাভ করেন এবং বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি থেকে মাস্টার্স সম্পন্ন করেন।

মো: জিয়াউর রহমান চৌং ২০০৪ সালে বাংলাদেশ মেরিন একাডেমি থেকে পাস আউট হয়ে প্রথমে ইঞ্জিন ক্যাডেট হিসেবে নাবিক জীবন শুরু করেন। ধারাবাহিক সাফল্যের অংশ হিসেবে তিনি ফ্লিট শিপ ম্যানেজমেন্টের অধীনে নরওয়েজিয়ান টেকের চিফ ইঞ্জিনিয়ার হিসেবে কমান্ড লাভ করেন। ২০১৯ সাল পর্যন্ত তিনি মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং অস্ট্রেলিয়া সহ প্রায় ৬০টি দেশে সমুদ্রযাত্রায় নেতৃত্ব দিয়েছেন। এরপর তিনি নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত বাংলাদেশ শিপিং কর্পোরেশনের উপমহাব্যবস্থাপক হিসেবে যোগদান করেন। ২০২১ সাল থেকে তিনি মহাব্যবস্থাপকের দায়িত্ব পালন করে আসছেন।

তার রত্নগর্ভা মার অন্যান্য সন্তানরাও নিজ নিজ কর্মক্ষেত্রে সফলতার শীর্ষে অবস্থান করছেন। জিয়াউর রহমানের বড় ভাই ডা. মোস্তাফিজুর রহমান একজন স্বনামধন্য চিকিৎসক। মেজ ভাই এডভোকেট মুজিবুর রহমান বাংলাদেশ সরকারের ডেপুটি এটর্নি জেনারেল ও ছোট ভাই এইচএম আরশাদুর রহমান মধুমতি ব্যাংকের চট্টগ্রাম জোনাল ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। তার ৫ বোনের মধ্যে সকলেই স্বস্ব ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। ইঞ্জিনিয়ার জিয়াউর রহমানের সহধর্মিণী এডভোকেট মেহেনাজ সোলায়মানও চট্টগ্রাম জজকোর্টে আইনপেশায় নিয়োজিত আছেন।

বিদ্যালয়ের একজন প্রাক্তন কৃতি শিক্ষার্থী সভাপতি হওয়ায় এলাকাবাসীর মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তাদের আশা, নতুন সভাপতি বিদ্যালয়ের গৌরব পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা রাখবেন।

তারা জানান, দীর্ঘদিন যাবত বিদ্যালয়টি অবহেলিত ছিলো। অভিভাবকহীন বিদ্যালয় তার অভিভাবক পেয়েছেন। তাই তারা আনন্দিত।

তারা আরও জানান, এডহক কমিটির সভাপতি নিজেই এই প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থী। সে ছাত্রজীবনে নিজের মেধা কৃতিত্বে বিদ্যালয়ের নাম উজ্জ্বল করেছেন। তিনি তার কর্মজীবনেও দক্ষতা ও যোগ্যতার সাক্ষর রেখেছেন এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তারা প্রত্যাশা করেন এডহক কমিটির সভাপতি হিসেবেও সে তার মেধা ও শ্রম দিয়ে প্রতিষ্ঠানের নাম উজ্জ্বল করবেন।

এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ার প্রতিক্রিয়ায় জিয়াউর রহমান বলেন, “এই বিদ্যালয় একসময় বাঁশখালী উপজেলায় শীর্ষস্থানীয় ছিল। আমার প্রথম লক্ষ্য—এই প্রতিষ্ঠানের হারানো গৌরব ফিরিয়ে আনা। আমি আমার সর্বোচ্চ দিয়ে কাজ করব ইনশাআল্লাহ।” চট্টগ্রাম শিক্ষা বোর্ড আমাকে যোগ্য মনে করে যে দায়িত্ব দিয়েছে আমি তা সফলতার সাথে পালন করতে চাই। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষার পরিবেশ সৃষ্টি করাই আমার লক্ষ্য। 

তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে বোর্ড, প্রশাসন, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ সংবাদ
ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক