মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সারাদেশ চট্টগ্রাম

চট্টগ্রাম থেকে হজ্জ ফ্লাইটের উদ্বোধন, ৩৭১ যাত্রী নিয়ে জেদ্দার পথে প্রথম ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক | ১৯ এপ্রিল ২০২৬

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২০২৬ সালের পবিত্র হজ্জ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন হয়েছে। সোমবার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে ৩৭১ জন হজ্জযাত্রী নিয়ে প্রথম ফ্লাইটটি জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যায়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর। এছাড়া বিভিন্ন সংস্থার কর্মকর্তা, বিমান বাংলাদেশ এয়ারলাইনস-এর প্রতিনিধিরা এবং সংশ্লিষ্ট অংশীজনেরা অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিমান বাংলাদেশের চট্টগ্রাম জেলা ব্যবস্থাপক আল মামুন ফারুক।

প্রধান অতিথি হজ্জ ব্যবস্থাপনা কার্যক্রমের বিভিন্ন দিক সম্পর্কে খোঁজ নেন এবং সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন। তিনি বিমানবন্দরের টার্মিনাল সম্প্রসারণে সরকারের ইতিবাচক পরিকল্পনার কথাও উল্লেখ করেন।

বিশেষ অতিথি শেখ আবদুল্লাহ আলমগীর জানান, হজ্জযাত্রীদের যাত্রা সহজ করতে বিমানবন্দরে একটি উচ্চপর্যায়ের ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। যাত্রীদের প্রবেশ থেকে বিমানে আরোহন পর্যন্ত প্রতিটি ধাপে তদারকি করা হচ্ছে। ঢাকার মতো স্থায়ী হজ্জ ক্যাম্প না থাকায় অস্থায়ীভাবে কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে ক্যাম্প স্থাপন করা হয়েছে, যেখানে বসার ব্যবস্থা, পানীয় জল, ফ্যান এবং চিকিৎসাসেবার ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া স্বেচ্ছাসেবকেরা হাজীদের সার্বিক সহায়তা দিচ্ছেন।

অনুষ্ঠান শেষে হাজীদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয় এবং প্রধান অতিথি যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস-এর BG-135 ফ্লাইটটিতে ঢাকা থেকে ৪১ জন এবং চট্টগ্রাম থেকে ৩৭১ জনসহ মোট ৩১৪ জন যাত্রী ছিলেন।

এ বছর চট্টগ্রাম থেকে মোট ১৬টি ফ্লাইটে প্রায় ৬ হাজার হজ্জযাত্রী সৌদি আরব যাবেন। শেষ ফ্লাইটটি আগামী ২০ মে ছাড়বে এবং ফিরতি ফ্লাইট শুরু হবে ৩১ মে থেকে।

সর্বশেষ সংবাদ
ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক