মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সারাদেশ চট্টগ্রাম

কাজ শেষ হওয়ার আগেই ২ কোটির সেতুতে ফাটল

নিজস্ব প্রতিবেদক | ১৬ জুলাই ২০২৬

এখনও শেষ হয়নি নির্মাণকাজ। এরই মধ্যে বিভিন্ন অংশে দেখা দিয়েছে বড় ধরনের ফাটল। প্রায় ২ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুর এমন অবস্থায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তাদের অভিযোগ, শুরু থেকেই নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, নির্মাণে অনিয়ম এবং যথাযথ তদারকির অভাবে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ঠিকাদার।

চাঁদপুরের মতলব পৌরসভার শহীদ উল্যাহর দোকান থেকে বড়দিয়া বাজার সড়কের ইছহাক মিজির বাড়ি সংলগ্ন এলাকায় নির্মাণ হচ্ছে প্রায় ১০০ ফুট দীর্ঘ সেতু। আগে সেখানে ১০ ফুট দৈর্ঘ্যের একটি কালভার্ট ছিল। যোগাযোগব্যবস্থা উন্নত করতে প্রায় চার মাস আগে নতুন সেতুর নির্মাণকাজ শুরু হয়। একই প্রকল্পের আওতায় সেতুর দুই পাশের সংযোগ সড়কও নির্মাণের পরিকল্পনা রয়েছে।

সরেজমিনে দেখা যায়, সেতুর বিভিন্ন স্থানে স্পষ্ট ফাটল সৃষ্টি হয়েছে। নিচের অংশ থেকে ওপরের কাঠামো পর্যন্ত কয়েকটি স্থানে চিড় চোখে পড়েছে। কাজ শেষ হওয়ার আগেই এমন ফাটল নির্মাণের গুণগত মান নিয়ে বড় প্রশ্ন তৈরি করেছে।

স্থানীয়দের আশঙ্কা, এখনই যদি সেতুর এই অবস্থা হয়, তাহলে চালু হওয়ার পর এটি দীর্ঘদিন টেকসই হবে না। তাদের দাবি, নির্মাণের শুরু থেকেই তারা অনিয়ম নিয়ে একাধিকবার সংশ্লিষ্টদের জানিয়েছেন। কিন্তু অভিযোগের গুরুত্ব না দিয়ে বরং প্রতিবাদকারীদের নানাভাবে নিরুৎসাহিত করা হয়েছে। এমনকি কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগও আনা হয়েছে বলে দাবি করেন তারা।

স্থানীয় একজন বাসিন্দা জানান, দুই কোটির বেশি টাকা ব্যয়ে একটি গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ হচ্ছে। কিন্তু কাজের মান দেখে মনে হচ্ছে না সরকারি অর্থের সঠিক ব্যবহার হচ্ছে। আমরা চাই, স্বাধীনভাবে তদন্ত করে প্রকৃত অবস্থা যাচাই করা হোক এবং প্রয়োজন হলে ত্রুটিপূর্ণ অংশ ভেঙে নতুন করে নির্মাণ করা হোক।

আরেকজন বাসিন্দা জানান, শুরু থেকেই নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে আমরা অভিযোগ করেছি। কিন্তু আমাদের কথা শোনার বদলে উল্টো নানা অভিযোগ করা হয়েছে। এখন সেতুর নিচ থেকে ওপর পর্যন্ত ফাটল দেখা যাচ্ছে, যা খুবই উদ্বেগজনক। অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রকল্পের ঠিকাদার মো. জহির জানান, সেতুর নির্মাণকাজের মান ঠিক আছে। যেসব অভিযোগ করা হচ্ছে, সেগুলোর কোনো সত্যতা নেই।

প্রকল্পটির তদারকির দায়িত্বে থাকা মতলব পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) ফেরদৌস আহমেদের সঙ্গে দপ্তরে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। পরে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। বরং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), যিনি বর্তমানে পৌর প্রশাসকের দায়িত্ব পালন করছেন, তার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়ে ফোন কেটে দেন।

এ বিষয়ে মতলব দক্ষিণ ইউএনও কেএম ইশমাম জানান, বিষয়টি জানার পর ফাটল মেরামতের জন্য কাজ করতে বলা হয়েছে। পুরো কাজ এখন থেকে মনিটরিং করা হবে।

সর্বশেষ সংবাদ
ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক