বাংলাদেশ রেলওয়ে কিন্ডার গার্ডেন স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষিকা (ভারপ্রাপ্ত) সামসুন নাহার বেগম। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
সামসুন নাহার বেগম ২০১৪ সালে চাকুরী থেকে অবসর গ্রহণ এর পর হৃদরোগে আক্রান্ত হন এরপর বিভিন্ন রোগের অস্ত্রোপচার হলেও সর্বশেষ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে মূত্র থলির টিউমারের অস্ত্রোপচার চলাকালীন সময়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন। নগরীর কর্ণেলহাট বিশ্বকলনীতে শুক্রবার বাদ এশা মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
সামসুন নাহার বেগম ১৯৭১ সালে ইন্টারমিডিয়েট এবং ১৯৭৫ সালে স্নাতক পাস করার পরই কর্মজীবনে যোগদান করেন। সামসুন নাহার বেগম ছিলেন বাংলাদেশ রেলওয়ে কিন্ডার গার্টেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। সততা নিষ্ঠা ও সম্মানের সাথে শিক্ষকতা করেন এই শিক্ষিকা। ব্যক্তি জীবনে ১০ সন্তানের জননী এবং সমাজে গর্বিত মা হিসেবে তিনি বিশেষ ভাবে পরিচিত। সামসুন নাহার শিক্ষকতা জীবনে দরিদ্র শিক্ষার্থীদের বিনা পয়সায় এবং নিজ খরচে পড়িয়েছেন যারা আজ সমাজে প্রতিষ্ঠিত। ব্যক্তি জীবনেও কর্মঠ ছিলেন তিনি। সততা ও নীতির সাথে চাকুরী ও ব্যক্তি জীবনে দৃষ্টান্ত রেখে গেছেন।
সামসুন নাহার বেগম ব্রাহ্মণবাড়িয়া জেলার ফরহাদাবাদ মুন্সিবাড়ির এ কে এম সিরাজুল ইসলামের বড় মেয়ে। তার স্বামী খাতুনগঞ্জের ব্যবসায়ী দেলোয়ার হোসেন মরহুমার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।