মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সারাদেশ চট্টগ্রাম

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার, সম্পাদক সবুর শুভ

নিজস্ব প্রতিবেদক | ২৬ জানুয়ারী ২০২৫

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নির্বাচনে রিয়াজ হায়দার চৌধুরী সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে সবুর শুভ নির্বাচিত হয়েছেন। শনিবার (২৫ জানুয়ারি) এ নির্বাচন অনুষ্ঠিত হয়। 

নির্বাচনে ২৩০ ভোট পেয়ে রিয়াজ হায়দার চৌধুরী সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ম. শামসুল ইসলাম পেয়েছেন ১৫৮ ভোট। সাধারণ সম্পাদক পদে ১৯৫ ভোট পেয়ে সবুর শুভ নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হামিদ উল্লাহ পেয়েছেন ১৬৪ ভোট। অপর প্রার্থী রুবেল খান পেয়েছেন ৩১ ভোট।

সিনিয়র সহসভাপতি পদে স ম ইব্রাহিম ২৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুজাহিদুল ইসলাম পেয়েছেন ১২৭ ভোট। 

সহসভাপতি পদে ২০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাইদুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সৌমেন ধর পেয়েছেন ১১২ ভোট। অপর প্রার্থী আলাউদ্দিন হোসেন দুলাল পেয়েছেন ৬৭ ভোট। 

যুগ্ম সম্পাদক ওমর ফারুক ১৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইকবাল হোসেন পেয়েছেন ১৮০ ভোট। 

অর্থ সম্পাদক পদে সোহেল সরওয়ার পেয়েছেন ২৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৌহিদুল আলম পেয়েছেন ১২১ ভোট। 

সাংগঠনিক সম্পাদক পদে ২৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সুবল বড়ুয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারুক আবদুল্লাহ পেয়েছেন ১৩৪ ভোট।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিনহাজুল ইসলাম ১৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাসনীম হাসান রিয়াদ পেয়েছেন ১৩৭ ভোট। অপর প্রার্থী সরওয়ার কামাল পেয়েছেন ৬৪ ভোট। 

কার্যনির্বাহী সদস্য পদে আহসান হাবিবুল আলম ২০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাসুমুল ইসলাম পেয়েছেন ১৭৩ ভোট।

প্রসঙ্গত, নির্বাচনে ৪৪৫ জন ভোটারের মধ্যে ৩৯২ ভোটাধিকার প্রয়োগ করেছেন।

সর্বশেষ সংবাদ
ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক