মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সারাদেশ চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দর সংস্কারের দাবিতে আন্দোলন

নিজস্ব প্রতিবেদক | ০৭ মে ২০২৫

চট্টগ্রাম বন্দরের স্বচ্ছতা, দুর্নীতি দমন এবং দেশীয় অর্থনীতির প্রাণকেন্দ্র হিসেবে এর সার্বভৌমত্ব রক্ষার দাবিতে বন্দর ভবনের প্রধান ফটকে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ মে) বিকেলে 'বন্দর বাঁচাও, চট্টগ্রাম বাঁচাও, দেশ বাঁচাও' স্লোগানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে চট্টগ্রাম সংস্কার আন্দোলন নামের একটি সংগঠন।

এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগর, এবি পার্টি চট্টগ্রাম জেলা, গণ অধিকার পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলা এবং চট্টগ্রাম সংস্কার আন্দোলনের নেতৃবৃন্দ। কর্মসূচির নেতৃত্ব দেন পেশাজীবী অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক প্রকৌশলী আরিফ মাহমুদ, এবি পার্টির চট্টগ্রাম জেলার সভাপতি প্রকৌশলী লোকমান হোসেন। উপস্থিত ছিলেন অ্যাডভোকেট তায়েফ, বেলাল, জসিম, সাখাওয়াত মাহমুদ, মজিদসহ আরও অনেকে।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, "চট্টগ্রাম বন্দর বর্তমানে কিছু রাজনৈতিক সুবিধাভোগী ও একচেটিয়া ব্যবসায়ী গোষ্ঠীর দখলে। সাইফ পাওয়ারটেক ও সংশ্লিষ্ট ছয়টি সিন্ডিকেট বন্দরে একচেটিয়া নিয়ন্ত্রণ চালিয়ে যাচ্ছে যা দেশের অর্থনৈতিক নিরাপত্তার জন্য হুমকি।"

বক্তারা আরও দাবি করেন, ২০১৮ সালে গোপনে সংশোধিত চট্টগ্রাম বন্দর আইন ও টেন্ডার প্রক্রিয়া পুনর্বহাল করে স্বচ্ছ নিয়মে কার্যক্রম পরিচালনা করতে হবে। পাশাপাশি তারা বন্দর সংশ্লিষ্ট একাধিক রাজনৈতিক পরিবারের অনৈতিক নিয়ন্ত্রণ, শ্রমিক নির্যাতন, যানজট সমস্যা, নিয়োগে স্বচ্ছতা, এবং রাজস্ব বণ্টনের বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। 

কর্মসূচিতে চট্টগ্রাম সংস্কার আন্দোলনের পক্ষ থেকে ১০ দফা দাবি উত্থাপন করা হয়। বন্দর পরিচালনায় নতুন দরপত্র ও অভিজ্ঞ দেশি-বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিত করা, শ্রমিকদের ন্যায্য ক্ষতিপূরণ ও স্থানীয়দের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ, কর্মকর্তা-কর্মচারীদের ৪০ শতাংশ ঝুঁকি ভাতা ও নীট মুনাফার অংশ বণ্টন, বন্দর এলাকায় যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ, সমাবেশের এক পর্যায়ে তারা চট্টগ্রাম বন্দর ভবনের মূল ফটকে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশলী) কমডোর কাওছার রশিদ এসে আন্দোলনকারীদের সাথে কথা বলেন। তাদের দাবি-দাওয়া সম্পর্কে জানেন এবং আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দেন।

বন্দরের পক্ষ থেকে আশ্বাস পাওয়ার পর আন্দোলনকারীরা তাদের কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেন।

সর্বশেষ সংবাদ
ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক