রাজধানীর লালবাগে মদিনা মিষ্টান্ন ভান্ডার নামে একটি মিষ্টির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান, মিষ্টির দোকানের আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে কোনো ধরনের প্রাণহানির খবর পাওয়া যায়নি।