আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১২ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।
শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, 'আমরা গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছি৷ কিন্তু কোথায় হয়েছে জানি না৷ আমরা মাত্র খবর পেয়ে ঢাকা মেডিকেলে পুলিশ পাঠিয়েছি।'
তার শারীরিক অবস্থা এখন কেমন, সে বিষয়ে চিকিৎসকদের পক্ষ থেকে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।