মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সারাদেশ ঢাকা

মামলা না নিলে ওসিকে এক মিনিটে সাসপেন্ড করে দেবো: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক | ২৫ নভেম্বর ২০২৪

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ঢাকার কোনো থানায় মামলা না নিলে সেই ওসিকে এক মিনিটে সাসপেন্ড করে দেবো। 

সোমবার (২৫ নভেম্বর) ডিএমপি সদরদপ্তরে অটোরিকশা, অটোভ্যান ও ইজিবাইক চালকদের সঙ্গে বৈঠকে তিনি এ হুঁশিয়রি দেন। 

বৈঠকে একজন রিকশাচালক দাবি করে বলেন, তাকে কামরাঙ্গীরচর এলাকায় গতকাল রোববার ও এর আগে একদিন মারধর করা হয়। 

এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জিজ্ঞেস করেন, "আপনি মামলা করেননি কেন?" 

"মামলাযোগ্য হলে অবশ্যই ওসিদের মামলা নিতে হবে। মামলা না নিলে সেই থানার ওসিকে এক মিনিটে সাসপেন্ড করা হবে," বলেন তিনি।

চাঁদাবাজির বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, "রিকশা-ভ্যানে কোনো চাঁদাবাজি হবে না। গরীবদের কষ্টার্জিত অর্থ কেউ নিতে পারবে না। স্থানীয় লোকাল মাস্তানরা চাঁদাবাজির টাকা ভাগ করে খায়। যদি পুলিশের কোনো লোক চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে, তাহলে তার আর রক্ষা নেই। গরীবের কষ্টার্জিত টাকা কেউ নিলেই ব্যবস্থা।" 

চাঁদাবাজি বন্ধে কমিটি করার কথা জানিয়ে তিনি বলেন, "রিকশাচালকরা থানার ওসিকে নিয়ে কমিটি করেন। কমিটি চাঁদাবাজি বন্ধে কাজ করবে।" 

এর আগে, আজ বেলা ১১টার দিকে রিকশাচালকদের দুটি সংগঠন ডিএমপি সদরদপ্তরে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে বসে। বৈঠকে রিকশাচালকরা তাদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন। 

তারা দাবি করেন, "পেটের দায়ে অটোরিকশা মূল সড়কে ওঠাতে হয়। কিছু এলাকার গলিতেও ঢুকতে দেয় না। এজন্য বাধ্য হয়ে আমাদের মূল সড়কে উঠে পড়তে হয়।" 

এ অবস্থায় অটোরিকশা চালকদের সহযোগিতা করলে তাদের উপকার হবে বলেও উল্লেখ তারা।

সর্বশেষ সংবাদ
ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক