মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সারাদেশ খুলনা

বাগেরহাটে বাঁধ উপচে লোকালয়ে পানি, আশ্রয়কেন্দ্রে ৭০ হাজার মানুষ

নিজস্ব প্রতিবেদক | ২৭ মে ২০২৪

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বাগেরহাটে সকাল থেকেই ঝড়ো হাওয়া ও বৃষ্টি হচ্ছে। সেখানে নদ-নদীর পানি স্বাভাবিক জোয়ারের তুলনায় ৫ ফুট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বাঁধ উপচে লোকালয়ে পানি ঢুকে পড়েছে। এতে ৫ শতাধিক বাড়ি-ঘর প্লাবিত হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, রাত ৮টা পর্যন্ত ৭০ হাজার মানুষ ও ৩ হাজার গবাদি পশু আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। 

তবে অনেকেই বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে যেতে চাচ্ছেন না বলে জানিয়েছেন স্থানীয়রা। বাতাসের গতিবেগ বৃদ্ধি পাওয়ায় আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ।

জানা গেছে, ৩৫/১ পোল্ডারের শরণখোলা উপজেলার রাজৈর এলাকার স্লুইসগেট নির্মাণের জন্য দেওয়া বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে। এছাড়া এই উপজেলার সাউথখালী ইউনিয়নের তেরাবেকা এলাকায় রিংবেরি বাঁধ ভেঙ্গে লোকালয়ে পানি ঢুকেছে। এতে পাঁচ শতাধিক বাড়িঘর প্লাবিত হয়েছে। এছাড়া মোরেলগঞ্জ উপজেলার পানগুছি, বাগেরহাট সদর উপজেলার ভৈরব, মোংলার পশুর নদীর পানি বিভিন্ন স্থানে বেরিবাঁধ ও সড়ক উপচে লোকালয়ে পানি প্রবেশে করেছে। এছাড়া প্লাবিত হয়েছে সুন্দরবনের করমজল বন্য প্রাণি প্রজনন কেন্দ্রসহ বিভিন্ন এলাকা।

সর্বশেষ সংবাদ
ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক