বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কোনো শর্ত মেনে চিকিৎসার জন্য বিদেশ যেতে রাজি নন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, খালেদা জিয়া পরিবারকে জানিয়ে দিয়েছেন কোনো শর্ত সাপেক্ষে তিনি দেশের বাইরে যাবেন না। সরকার চাইলেই তাকে বিদেশে যাওয়ার অনুমতি দিতে পারে। এজন্য সরকারের সদিচ্ছা দরকার।
মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেল তিনটায় রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল।