মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
রাজনীতি বিএনপি

২ মাসে ১৩ হাজার নেতাকর্মীকে ৩৩৮ মামলায় আসামি করা হয়েছে, দাবি বিএনপির

স্টেট ট্রিবিউন ডেস্ক | ০৬ অক্টোবর ২০২৩

সারাদেশে গত ২ মাসে ৩৩৮টি মামলায় ১৩ হাজার ৪৬০ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটি বলেছে, এসব মামলায় এরই মধ্যে ২ হাজার ২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একইসময়ে বিভিন্ন স্থানে হামলার ঘটনায় দলের এক হাজার ৭৫০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ পরিসংখ্যন তুলে ধরেন।

তিনি বলেন, দেশে গাঢ় অন্ধকার সময় চলছে। এত খারাপ সময়ে বাংলাদেশ আগে কখনও নিপতিত হয়নি। গত ১৫ বছর জনগণের মাথার ওপর বসে আছে চরম প্রতিহিংসাপরায়ণ, নিষ্ঠুর, বিকারগ্রস্ত, ধিকৃত কথন ও বিকৃত রুচির সরকার।

খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের কড়া সমালোচনা করে রিজভী বলেন, ওই বক্তব্যের মাধ্যমে শেখ হাসিনা আগেভাগে ঘোষণা দিলেন যে তিনি খালেদা জিয়াকে হত্যা করবেন। এ কারণে মিথ্যা আইনি ব্যাখ্যা দিয়ে তাকে বিদেশে চিকিৎসা নিতে দিচ্ছেন না। তিনি ভয়াবহ কষ্ট দিয়ে তিলে তিলে খালেদা জিয়াকে হত্যার প্রচেষ্টা চালাচ্ছেন।

রিজভী বলেছেন, খালেদা জিয়ার কিছু হলে শেখ হাসিনার আওয়ামী সরকারকে পৃথিবীর কোনো শক্তি রক্ষা করতে পারবে না। দেশের জনগণ গণভবনের প্রতিটা ইট খুলে প্রলয় সৃষ্টি করবে। তার এই বক্তব্য রাজনীতির ময়দানকে অনিষ্টকর ও বিপজ্জনক পরিণামের দিকে ঠেলে দিবে।

বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ চরম অস্তিত্ব সংকটে নিপতিত হয়েছে। এমন দেউলিয়া হয়ে গেছে যে, ওবায়দুল কাদের বলেছেন, ‘দিল্লি আছে আমরাও আছি। দুই সেলফিতেই বাজিমাত, তলে তলে আপস হয়ে গেছে। এক সেলফি দিল্লিতে আর এক সেলফি নিউইয়র্কে।’ তার মানে তো পরিষ্কার, ভোটের আর দরকার নাই। বাংলাদেশের মানুষের আর দরকার নাই। অন্যের কাঁধে চড়ে বিনা ভোটে ক্ষমতায় থাকতে চান।

সর্বশেষ সংবাদ
ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক