রাজধানীর গুলশানের বাসা থেকে আটকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার দেখানো হচ্ছে। রোববার (২৯ অক্টোবর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র ডিসি ফারুক হোসেন এ তথ্য জানিয়েছেন।
ফারুক হোসেন বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে পুরনো একাধিক মামলা রয়েছে। এজন্য তাকে গ্রেপ্তার দেখানো হবে।
শনিবার (২৮ অক্টোবর) সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় তাকে গ্রেফতার দেখানোর প্রস্তুতি নিচ্ছে পুলিশ। ইতোমধ্যে পুলিশ সদস্য হত্যার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। আরও মামলার প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
এর আগে রোববার সকালে রাজধানীর গুলশানের বাসা থেকে বিএনপি মহাসচিবকে আটক করে ডিবি। পরে তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আনা হয়।