মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
রাজনীতি বিএনপি

'তারেক রহমানের সব মামলা আইনিভাবে মোকাবিলা করা হবে'

নিজস্ব প্রতিবেদক | ০৬ অক্টোবর ২০২৪

বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে, তার প্রত্যেকটাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমেই মামলাগুলো আমরা মোকাবিলা করবো। কারণ, আইন-আদালত ও সংবিধানের প্রতি তারেক রহমান সর্বোচ্চ শ্রদ্ধাশীল।

আজ রবিবার সুপ্রিম কোর্ট বার ভবনে তারেক রহমানের দেশে ফেরা ও মামলাগুলোর বিষয়ে জানতে চাইলে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল সাংবাদিকদের এসব কথা বলেন।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, তারেক রহমান দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা। তিনি যথাসময়ে দেশে ফিরবেন।

এক প্রশ্নের জবাবে  কায়সার কামাল বলেন, বিএনপি রাজনৈতিকীকরণ করার অভিযোগ থাকা হাইকোর্টের বিচারপতিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য শনিবার প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়ে এসেছে। আমরা আইনজীবী হিসেবে আইনাঙ্গনের মানুষ হিসেবে এই দাবির সঙ্গে একমত।

বিএনপির আইন সম্পাদক আরও বলেন, বিচার বিভাগ কোনো দলের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করতে পারে না। যেসব বিচারপতি কোড অব কন্ডাক ভঙ্গ করেছেন, তাদের বিরুদ্ধে আশাকরি কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে।

সর্বশেষ সংবাদ
ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক