মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
রাজনীতি বিএনপি

সাংবিধানিক ও রাষ্ট্রীয় সংকট দেখতে চায় না বিএনপি: সালাহ উদ্দিন

নিজস্ব প্রতিবেদক | ২৩ অক্টোবর ২০২৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেছেন, রাষ্ট্রপতির পদ নিয়ে এ মুহূর্তে দেশে সাংবিধানিক, রাষ্ট্রীয় ও রাজনৈতিক সংকট তৈরি হোক, সেটা বিএনপির কাছে কাম্য নয়।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে সালাহ উদ্দিন আহমদ বলেন, রাষ্ট্রপতি সাংবিধানিক সর্বোচ্চ পদ। এটি কোনো ব্যক্তির বিষয় নয়। রাষ্ট্রপতি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। ফলে এ মুহূর্তে সাংবিধানিক সংকট সৃষ্টি কাম্য নয়।

বিএনপির এই নেতা আরও বলেন, ফ্যাসিবাদ ও তাদের দোসরেরা দেশে সাংবিধানিক ও রাষ্ট্রীয় সংকট তৈরির চেষ্টা করছে। সে ব্যাপারে সবার সজাগ থাকা প্রয়োজন। বিএনপি ফ্যাসিবাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐকবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছে।

আজ বেলা সাড়ে ১১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সালাহ উদ্দিন আহমদসহ বিএনপি তিনজন নেতা দেখা করেন। সেই বৈঠকের পর সালাহ উদ্দিন আহমদ প্রথম আলোর সঙ্গে আলাপে ওই বক্তব্য দেন। বৈঠকে বিএনপির অন্য নেতাদের মধ্যে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী।

শেখ হাসিনার পদত্যাগের দালিলিক প্রমাণ নেই, সম্প্রতি এই মন্তব্য করেন রাষ্ট্রপতি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ কয়েকটি সংঠন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বক্তব্যের প্রেক্ষাপটে তাঁর পদত্যাগের দাবি তুলেছে। এমন পটভূমিতে বিএনপির তিনজন নেতা আজ যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যমুনা থেকে বের হয়ে আসার পর সাংবাদিকদের কাছে বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেন, দেশে যাতে নতুন করে সাংবিধানিক সংকট না সৃষ্টি হয়, সে জন্য তাঁরা খেয়াল রাখতে বলেছেন।

সর্বশেষ সংবাদ
ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক