মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
তথ্য-প্রযুক্তি

নম্বর ছাড়াই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে, আসছে নতুন ফিচার

স্টেট ট্রিবিউন ডেস্ক | ০৯ অক্টোবর ২০২৩

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ আবারো নিয়ে আসছে নতুন ফিচার। এই ফিচার চালু হলে হোয়াটসঅ্যাপে কোন অপরিচিত মানুষের সাথে কথা বলতে ফোন নম্বরের প্রয়োজন হবে না। ব্যবহারকারীরা নাম খুঁজে অন্য জনের সাথে চ্যাট করতে পারবেন।

হোয়াটসঅ্যাপে ইউজারনেম ফিচারের মাধ্যমে এই সুবিধা পাওয়া যাবে। যেখানে ফোন নম্বর এর পরিবর্তে ইউজারনেম এর সাহায্যে চ্যাটিং সুবিধা পাবেন ব্যবহারকারীরা। ইনস্টাগ্রামের মতো এই ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা সুরক্ষিত থাকবেন। যেখানে ব্যক্তিগত মোবাইল নম্বর শেয়ার করতে হবে না।

এই ফিচার নিয়ে ওয়েবেটাইনফো জানিয়েছে, ইউজারনেম ফিচারটি অ্যানড্রয়েড বেটা ভার্সনে দেখা গেছে। পাশাপাশি আইওএস এর কিছু ব্যবহারকারীদের জন্য এই ফিচার রোলআউট করা হয়েছে। এই ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা তাদের হোয়াটসঅ্যাপে ইউজারনেম সেট করতে পারবেন।

জানা গেছে, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ইউজারনেম ফিচার সেট করার অপশন অ্যাপের প্রোফাইল সেকশনে দেওয়া হবে।
ব্যবহারকারীরা তাদের ইউজারনেম সেকশনে আলফাবেট, নম্বর এবং স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে পারবেন।

হোয়াটসঅ্যাপে অন্য জনের সাথে চ্যাট করার জন্য ইউজারনেমের সাহায্যে নেওয়া যেতে পারে। ইউজারনেম দিয়ে চ্যাট করলে যার সাথে কথা বলছেন, তার মোবাইল নম্বর লুকানো থাকবে। ব্যবহারকারী তার মোবাইল নম্বর শেয়ার করতে চান কিনা সেটা সে সিদ্ধান্ত নিতে পারবেন।

সর্বশেষ সংবাদ
ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক