শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ ও জ্বালানি

রিফাইনারির সক্ষমতা বাড়ানোর অভিযোগ, সুপার পেট্রোকেমিক্যালে যাবে বিপিসি

নিজস্ব প্রতিবেদক | ২৫ আগস্ট ২০২৬

অনুমতি ছাড়াই সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি রিফাইনারি নির্মাণ ও প্ল্যান্টের প্রসেসিং ক্ষমতা বাড়িয়েছে—এমন অভিযোগের সত্যতা যাচাইয়ে ছয় সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।

একই সঙ্গে সুপার পেট্রোকেমিক্যালের প্ল্যান্টের প্রসেসিং ক্ষমতা বৃদ্ধি এবং এ বিষয়ে বিপিসির অবস্থান স্পষ্ট করতে কমিটিকে সরেজমিনে পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়।

বিপিসির ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক (হিসাব)কে আহ্বায়ক করে গঠিত কমিটিতে মহাব্যবস্থাপক (অর্থ), মহাব্যবস্থাপক (বণ্টন ও বিপণন), মহাব্যবস্থাপক (বাঃ ও অপাঃ), ইস্টার্ন রিফাইনারি পিএলসির উপ-মহাব্যবস্থাপক (প্ল্যানিং অ্যান্ড শিপিং) এবং বিপিসির উপ-ব্যবস্থাপক (বাঃ ও অপাঃ) রয়েছেন। বিপিসির উপ-ব্যবস্থাপক (বাঃ ও অপাঃ) কমিটির সদস্য-সচিবের দায়িত্ব পালন করবেন।

অফিস আদেশে বলা হয়েছে, কমিটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদ পর্যালোচনা করবে এবং সুপার পেট্রোকেমিক্যাল পিএলসির প্ল্যান্ট সরেজমিনে পরিদর্শন করবে।

পাশাপাশি প্ল্যান্টটির প্রসেসিং ক্ষমতা বৃদ্ধি ও এর অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করে সাত দিনের মধ্যে বিপিসির চেয়ারম্যানের কাছে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

বিপিসির অফিস আদেশে কমিটি গঠনের কারণ হিসেবে ‘সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি কর্তৃক স্থাপিত প্ল্যান্টের প্রসেসিং ক্ষমতা বৃদ্ধি সম্পর্কে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ’ উল্লেখ করা হয়েছে। তবে আদেশে প্রতিষ্ঠানটি অনুমতি ছাড়া রিফাইনারি নির্মাণ করেছে—এমন কোনো সিদ্ধান্ত বা সত্যতা নিশ্চিত করা হয়নি।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ কমিটি গঠন করা হয়েছে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী