শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ ও জ্বালানি

অনুমোদন ছাড়া রিফাইনারি স্থাপনের অভিযোগ, ইস্টার্ন রিফাইনারি সিবিএর বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক | ২৯ আগস্ট ২০২৬

সুপার পেট্রোকেমিক্যাল লিমিটেডের (এসপিএল) অনুমোদন ছাড়া রিফাইনারি স্থাপনের অভিযোগ তুলে প্রতিবাদ ও বিক্ষোভ সভা করেছে ইস্টার্ন রিফাইনারি এমপ্লয়ীজ ইউনিয়ন (সিবিএ)। শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৪টায় সংগঠনটির কার্যালয়ে তৃতীয় দিনের মতো এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিবিএ নেতারা অভিযোগ করেন, ‘বেসরকারি পর্যায়ে রিফাইনারি স্থাপন, অপরিশোধিত জ্বালানি তেল আমদানিপূর্বক মজুত, প্রক্রিয়াকরণ, পরিবহন ও বিপণন নীতিমালা-২০২৩’-এর আওতায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে চূড়ান্ত অনুমোদন না পাওয়া সত্ত্বেও এসপিএল রিফাইনারি স্থাপনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানান তারা।

ইস্টার্ন রিফাইনারি এমপ্লয়ীজ ইউনিয়নের সভাপতি দেওয়ান মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, দেশের গুরুত্বপূর্ণ জ্বালানি খাত নিয়ে আগের সরকারের সময়ে নানা অনিয়ম ও চক্রান্ত হয়েছে। তাঁর অভিযোগ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রীর পৃষ্ঠপোষকতায় এসপিএল নদীর ওপারে এসপিএম থেকে পাইপলাইন সংযোগসহ অনুমোদন ছাড়াই রিফাইনারি স্থাপনের উদ্যোগ নিয়েছিল। বর্তমানে সংশ্লিষ্ট কিছু কর্মকর্তার মদদে সেই কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, দেশের জ্বালানি খাতকে সরকারের নিয়ন্ত্রণের বাইরে নেওয়ার কোনো চেষ্টা করা হলে ইস্টার্ন রিফাইনারি এমপ্লয়ীজ ইউনিয়নের নেতৃত্বে কঠোর আন্দোলন ও প্রতিরোধ গড়ে তোলা হবে।

সিবিএর সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান বলেন, বিপিসি ও এর আওতাধীন প্রতিষ্ঠানগুলো লাভজনক হওয়া সত্ত্বেও একটি মহলের প্ররোচনায় সরকারকে সংকটে ফেলার ষড়যন্ত্র করা হচ্ছে। দেশের ক্রান্তিকালে এসব প্রতিষ্ঠান বারবার নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে বলেও দাবি করেন তিনি।

এসপিএলকে ঘিরে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ এবং সিবিএর প্রতিবাদের পর বিপিসি ছয় সদস্যের যে কমিটি গঠন করেছে, সেটি যেন শুধু নিয়ম রক্ষার কমিটি না হয়—এমন দাবি জানান আবদুর রহমান। অনুমোদন ছাড়া রিফাইনারি স্থাপনের অভিযোগের সত্যতা পাওয়া গেলে এসপিএল ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য বিপিসি, জ্বালানি বিভাগ ও সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় একনেকে অনুমোদিত ‘ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণ ও আধুনিকায়ন’ প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবিও জানান সিবিএ নেতারা। আবদুর রহমান বলেন, আগামী মাসে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) সঙ্গে সরকারের ঋণ চুক্তি স্বাক্ষরের উদ্যোগ রয়েছে। দেশের জ্বালানি নিরাপত্তার জন্য প্রকল্পটিকে ‘সারভাইভাল প্রজেক্ট’ উল্লেখ করে দ্রুত বাস্তবায়নের দাবি জানান তিনি।

সভায় আরও বক্তব্য দেন ইস্টার্ন রিফাইনারি সিবিএর কার্যকরী সভাপতি নুরুস সালাম, সিনিয়র সহসভাপতি প্রকাশ রায়, মো. জসিম উদ্দিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী