মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
বিশেষ প্রতিবেদন

ফের পদোন্নতি নিয়ে বিতর্কে চসিক দায়িত্বে অবহেলার অভিযোগ থাকা কর্মকর্তাকে পদোন্নতি, ৬ দিনের মাথায় বাতিল

নিজস্ব প্রতিবেদক | ০৯ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ হুমায়ুন কবির চৌধুরীকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার অভিযোগপত্রে অর্পিত দায়িত্ব পালনে অবহেলার দায়ে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়ার সুপারিশ থাকা সত্ত্বেও তাকে প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা পদে পদোন্নতি দেয়া হয়েছে। এ ঘটনায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অভ্যন্তরে চাপা ক্ষোভ সৃষ্টি হয়েছে।

চসিক সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা পদে মোহাম্মদ হুমায়ুন কবির চৌধুরীকে পদোন্নতি দেয়া হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চসিক সচিব (ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা) মোহাম্মদ আশরাফুল আমীন এই পদোন্নতি পত্রে সাক্ষর করেন।

পদোন্নতির এক সপ্তাহ পেরোনোর আগেই গত ৫ অক্টোবর সেই পদোন্নতি বাতিল করে অফিস আদেশ জারি করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংস্থাপন শাখা।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব (ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা) মোহাম্মদ আশরাফুল আমীন সাক্ষরিত অফিস আদেশে বলা হয় ২৯ সেপ্টেম্বর জারিকৃত অফিস আদেশের (স্মারক নম্বর - ৪৬.১১.১৬০০.০০১.৩১.৯১২.১৯-১৪২৬) ৩ নং শর্ত মোতাবেক মোহাম্মদ হুমায়ুন কবির চৌধুরী এর প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা পদে পদোন্নতি সংক্রান্ত অফিস আদেশটি মেয়রের অনুমোদনক্রমে এবং বাছাই কমিটি-১ এর সুপারিশের ভিত্তিতে এতদ্বারা বাতিল করা হলো।

পদোন্নতির আদেশে ৩ নং শর্ত মোতাবেক, পদোন্নতি প্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে কোনো রকম বিরূপ, ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে। সেই আলোকে তার পদোন্নতি বাতিল করা হয়েছে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ব্যাংক হিসাব থেকে সাড়ে ৩ কোটি টাকা আত্নসাৎ এর ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে চসিকের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির চৌধুরী, হিসাবরক্ষণ কর্মকর্তা (বিল) আশুতোষ দে ও হিসাবরক্ষণ কর্মকর্তা (বাজেট) মাসুদুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয় দুদকের অভিযোগপত্রে।

মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক ফয়সাল কাদের ২০২৪ সালের ১০ মার্চ আদালতে অভিযোগপত্রটি জমা দেন। ৬ মার্চ এতে সাক্ষর করেন দুদকের কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক।

চার্জশীটের প্রেক্ষিতে চসিক কর্তৃপক্ষের কাছে মোহাম্মদ হুমায়ুন কবির চৌধুরীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা থাকলেও তাকে শাস্তির পরিবর্তে উল্টো পদোন্নতি দেয়া হয়। চলতি বছরের ২৯ সেপ্টেম্বর চসিকের সচিব (ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা) মোহাম্মদ আশরাফুল আমীন তাকে প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা পদে পদোন্নতি দেন।

এ বিষয়ে চসিক সচিব (ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা) মোহাম্মদ আশরাফুল আমীন জাতীয় এক গণমাধ্যমকে বলেন, এরই মধ্যে হুমায়ুন কবিরের বিরুদ্ধে তথ্য গোপন করে পদোন্নতির আবেদনের অভিযোগে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পদোন্নতির আদেশে একটি শর্ত ছিল যে, পদোন্নতি প্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে কোনো রকম বিরূপ, ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে। সেই আলোকে আমরা তার পদোন্নতি বাতিল করেছি।

তিনি আরো বলেন, এ ঘটনায় আমাদের আইন কর্মকর্তাকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন পেলে সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, আইন অনুযায়ী সিটি কর্পোরেশনের সব সিদ্ধান্ত বাস্তবায়ন ও প্রশাসন পরিচালনার জন্য দায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা। কর্পোরেশনের প্রধান নিবার্হীর অনুপস্থিতিতে এ পদোন্নতির সাক্ষর করেন চসিক সচিব মোহাম্মদ আশরাফুল আমীন। চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম বর্তমানে ঢাকার সাভারে প্রশিক্ষণে আছেন বলে জানা গেছে। তার অবর্তমানে ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করছেন মোহাম্মদ আশরাফুল আমীন।

তাছাড়া পদোন্নতির জন্য বাছাই কমিটির মিটিং করা হয়। যেখানে চসিক মেয়র সভাপতি, সদস্য হিসেবে প্রধান নির্বাহী কর্মকর্তা, সচিব, স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. ফিরোজ মাহমুদ, বর্হিসদস্য হিসেবে একজন সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অর্থ মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকার কথা। তবে সূত্র বলছে এই পদোন্নতি বোর্ডের মিটিংয়ে অর্থ মন্ত্রণালয়ের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। তাছাড়া স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. ফিরোজ মাহমুদও নিজেকে সরিয়ে নিয়েছেন। পদোন্নতির রেজুলেশন চূড়ান্ত করতে গঠিত বাছাই কমিটির সিদ্ধান্তপত্রে তিনজন গুরুত্বপূর্ণ সদস্য সাক্ষর করেননি বলেও জানা গেছে।

তাছাড়াও চসিক সচিব মোহাম্মদ আশরাফুল আমীন সরকারের উপসচিব (৫ম গ্রেডের কর্মকর্তা)। চসিকের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা পদটি গ্রেড-৪ হওয়ায় মোহাম্মদ হুমায়ুন কবির চৌধুরীকে মোহাম্মদ আশরাফুল আমীনের পদোন্নতি দেয়া নিয়েও প্রশ্নের জন্ম দিয়েছে।

এ বিষয়ে জানতে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. ফিরোজ মাহমুদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম কোনও মন্তব্য করেননি। মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০১৫ সালের ১৮ মার্চ সুমন মিয়ার নামে অগ্রণী ব্যাংক নগরের আগ্রাবাদ কর্পোরেট শাখায় একটি সঞ্চয়ী হিসাব খোলা হয়। ব্যাংক কর্মকর্তা রফিক উদ্দিন কোরাইশী চসিকের সংশ্লিষ্ট ব্যাংক হিসাবের চেক জমা না দিয়ে সুমন মিয়া নামের ওই ব্যক্তির ব্যাংক হিসাবে জমা করতেন। 

এরই ধারাবাহিকতায় রফিক উদ্দিন বিভিন্ন তারিখে মেয়র, চট্টগ্রাম সিটি করপোরেশনের অনুকূলে জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা-জাইকার সোনালী ব্যাংক হিসাব থেকে ইস্যু করা ৪১টি চেক করপোরেশনের হিসাবে জমা করেননি। এগুলো সুমন মিয়ার হিসাবে জমা দিয়ে ২ কোটি ৪৬ লাখ টাকা তুলে নেওয়া হয়। 

এ ছাড়া বিভিন্ন ঠিকাদারের দেওয়া আরও আটটি চেকের ৯৯ লাখ টাকা একইভাবে তুলে নেওয়া হয়। ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে এই টাকা ভাউচার পরিবর্তন করে করপোরেশনের হিসাব শাখায় জমা না করে আরেকটি হিসাবে জমা হলেও করপোরেশনের হিসাব শাখার গাফিলতি ছিল। বিষয়টি তারা যথাযথভাবে তদারকি করেনি। এ জন্য তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার সুপারিশ করেছে দুদক।

জানা গেছে, ২০২১ সালের ১৭ নভেম্বর সিটি করপোরেশনের হিসাব নম্বরে ৮৭ লাখ টাকা জমা না করে আত্মসাতের অভিযোগে অগ্রণী ব্যাংকের আগ্রাবাদ শাখার সাবেক কর্মকর্তা রফিক উদ্দিন কোরাইশীকে আসামি করে মামলা করে দুদক। পরে মামলার চার্জশীটে আরও তিন আসামিকে অন্তর্ভুক্ত করা হয়। এবং চসিকের অতিরিক্ত প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির চৌধুরী, হিসাব রক্ষণ কর্মকর্তা আশুতোষ দে এবং হিসাব রক্ষক মাসুদুল ইসলামকে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনে অবহেলার দায়ে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত জ্ঞাপন করা হয়।

এবিষয়ে দুদকের চট্টগ্রাম কার্যালয়ের একাধিক কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ করেননি।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক ঊর্ধ্বতন এক দুদক কর্মকর্তা বলেন, দায়িত্বে অবহেলায় অভিযুক্তকে বিভাগীয় শাস্তির আওতায় না এনে উল্টো পদোন্নতি দেয়া নৈতিকতা বিরোধী।

এর আগেও পদোন্নতি দিয়ে বিতর্কে পরে বাতিল করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। গত ২১ এপ্রিল মৌখিক পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েও উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) থেকে সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) পদে পদোন্নতি দেয়া হয় রুপক চন্দ্র দাশ নামের এক প্রকৌশলীকে। পরে ১৫ মে সেই বিধিবহির্ভূত পদোন্নতি নিয়ে সংবাদ প্রকাশ করে স্টেট ট্রিবিউন। সংবাদ প্রকাশের পরপরই তীব্র সমালোচনার মুখে উপ-সহকারী প্রকৌশলী রুপক চন্দ্র দাশের বিতর্কিত পদোন্নতি বাতিল করে অফিস আদেশে সাক্ষর করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।


আরও পড়ুন: চসিকে ‘ফেল’ করেও প্রমোশন, প্রশাসনে তোলপাড়

আরও পড়ুন: সমালোচনার মুখে চসিকের ইউটার্ন, বাতিল হলো বিতর্কিত পদোন্নতি

সর্বশেষ সংবাদ
ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক